দক্ষিণ সুরমায় যাত্রীসেবা হোটেলে অসামাজিকতা, আটক ৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৫ AM

দক্ষিণ সুরমায় যাত্রীসেবা হোটেলে অসামাজিকতা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ১২:৪১:৫৪ PM

দক্ষিণ সুরমায় যাত্রীসেবা হোটেলে অসামাজিকতা, আটক ৪


দক্ষিণ সুরমার কদমতলীস্থা পুলিশ ফাঁড়ির নিকটবর্তী যাত্রীসেবা আবাসিক হোটেলে অসামাজিক কজে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকৃতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হারিস আহমদ(৩৩), কিশোরগঞ্জের অষ্টগ্রামের মো. লিপন মিয়া(২৫), রংপুরের কাউলিয়া থানার আল আমীন (৪২) ও লক্ষিপুর জেলার রামগঞ্জের মনোয়ারা(২৪)।

শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী হোটেল যাত্রীসেবা আবাসিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।

তাদেরকে এসএমপি কোতয়ালী মডেল থানার নন এফআইআর নং-৪৫/২০২৪, তাং-২৩/০৩/২০২৪ খ্রিঃ.ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মূলে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ এ অভিযান পরিচালনা করে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির সম্মূখে এই হোটেলটিতে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যকলাপ চলে আসলেও রহস্যজনক কারনে নিরব রয়েছে স্থানীয় পুলিশ। এলাকার বাসিন্দারা বার বার পুলিশ ফাড়িঁকে বিষয়টি নিয়ে অবগত করলেও তারা কোন প্রতিকার পান নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর