ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ PM

ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৯:১১:১৩ AM

ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ


ফিলিপাইনের পর্যটনকেন্দ্র পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার পর ৮৭ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির কোস্টগার্ড। গতকাল বুধবার সাগরতীর থেকে ২ দশমিক ২ কিলোমিটার দূরে থাকা এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। সে সময় যাত্রী ও ক্রুসহ মোট ১৩৪ জন ছিলেন বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্টগার্ড বাহিনী।

আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড। বাহিনীর ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব এএফপিকে জানান, ফেরিটি থেকে ৪২ জনকে জীবিত এবং পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জীবিতদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ফেরিটির ক্রু।

নোয়েমি কায়াবায়াব বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে অনেক যাত্রী সাগরে ঝাঁপ দেন। এ কারণে ৮৭ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অভিযান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ফেরিটিকে আগুনে সম্পূর্ণভাবে পুড়তে দেখা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নোয়েমি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে এখনও কথা বলা সম্ভব হয়নি। তাদের সঙ্গে কথা বলার পর আগুন লাগার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে জানান তিনি।

বাণিজ্যিক জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এম/ভি জুন অ্যাস্টার রাজধানী ম্যানিলা থেকে পালাওয়ানের উদ্দেশে যাত্রা করেছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর