দেশে আইনশৃঙ্খলার অবনতি ও সংখ্যালঘু নির্যাতন বেড়েছে: শামীম পাটোয়ারী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ PM

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও সংখ্যালঘু নির্যাতন বেড়েছে: শামীম পাটোয়ারী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৬:০২:০৬ PM

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও সংখ্যালঘু নির্যাতন বেড়েছে: শামীম পাটোয়ারী


দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সংখ্যালঘু নির্যাতন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তাঁর দাবি, বর্তমান সরকার দেশের বিভিন্ন সংকট সমাধানে ব্যর্থ হচ্ছে এবং দেশ এখন ‘খাদের কিনারে’ অবস্থান করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলার বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতারা অংশ নেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা স্বীকার করছি, ড. ইউনূসের ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে সরকার।’ তাঁর অভিযোগ, ড. ইউনূস দেশের ইতিহাসে ‘মব কালচারের জন্ম দিয়েছেন’ এবং তাঁর সময়ে সবচেয়ে বেশি মব হয়েছে। শান্তিতে নোবেলজয়ী হয়েও তিনি দেশের শান্তির জন্য কিছু করেননি বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এই নেতা।

তিনি আরও বলেন, ড. ইউনূস জাতিকে বিভাজিত করেছেন। বর্তমান সরকার দেশের কোনো সংকটই সমাধান করতে পারছে না। বিদ্যুৎ, গ্যাস ও সার নেই এবং গঙ্গাচুক্তি পুনরায় না হলে কিছুদিন পর দেশে পানির সংকটও দেখা দেবে।

গত জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে দাবি করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘মেটিকুলাস ডিজাইনে সারাদেশে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে।’ তাঁর ভাষ্য, রংপুরে জিএম এরশাদের হারার কথা ছিল না। অথচ জাতীয় পার্টিকে মাত্র ‘শূন্য সাড়ে আট ভাগ’ ভোট দেখানো হয়েছে। এভাবে সারাদেশে এরশাদের জনপ্রিয় দল জাতীয় পার্টিকে পরাজিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টি ছাড়া সংসদ অকার্যকর। বর্তমানে সংসদে সংসদীয় চর্চা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, সারাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে। রংপুরে একটি সংখ্যালঘু পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বেড়েছে বলে দাবি করেন তিনি।

তাঁর ভাষায়, আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এবং ‘জাতি এখন অন্ধকারে নিমজ্জিত’। এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে জাতীয় পার্টিই সক্ষম বলে মন্তব্য করেন তিনি।

এরশাদের শাসনামল নিয়েও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেন, এরশাদ স্বৈরাচার ছিলেন না; বরং তিনি ছিলে

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর