সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ PM

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০১:২৭:৩৪ PM

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকায় ভবন ও ইমারত নির্মাণের অনুমোদনের জন্য জমা দেওয়া নকশায় স্বাক্ষরকারী প্রকৌশলী, স্থপতি, কারিগরি উপদেষ্টা প্রতিষ্ঠান এবং রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের তালিকাভুক্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্টদের তালিকাভুক্তির আবেদন আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত করা যাবে।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে গত ১৮ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির (স্মারক নং: ২৫.১১.০০০০.০০২.১৩.০০১.২৬-২৭) ধারাবাহিকতায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে আগ্রহী প্রকৌশলী, স্থপতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ডকুমেন্টসহ তালিকাভুক্তির আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

তবে আগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর