সুরমা মার্কেট হোটেল মেঘনা থেকে নারী-পুরুষ সহ আটক ৬
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৫ AM

মানব প্রাচার আইনে হোটেল মালিক ও ম্যানেজারের নামে মামলা

সুরমা মার্কেট হোটেল মেঘনা থেকে নারী-পুরুষ সহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ১২:২০:১৯ PM

সুরমা মার্কেট হোটেল মেঘনা থেকে নারী-পুরুষ সহ আটক ৬


নগরীর বন্দরবাজার এলাকার সুরমা মার্কেটস্থ হোটেল মেঘনা থেকে অসামাজিকতার দায়ে ৬ নারী ও পুরুষকে আটক করেছে ডিবির পুলিশ। এঘটনায় হোটেল মালিক ও ম্যানেজারের নামে মানবপ্রাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মো: মাছুম মিয়া (২৬), বাবলা আহমেদ (১৮), মো: সবুজ মিয়া (২৭), সাথী বেগম (২২),মাহি আক্তার (২২), রুমা আক্তার রিংকী (২৮)।

এসএমপির মুখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রেবি/এসটি

সিলেটজুড়ে


মহানগর