পারিশ্রমিকের অঙ্ক শুনেই ‘বিগ বস’-এ যাওয়ার সিদ্ধান্ত বদলান নোরা ফাতেহি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ PM

পারিশ্রমিকের অঙ্ক শুনেই ‘বিগ বস’-এ যাওয়ার সিদ্ধান্ত বদলান নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৯:২৭:৪৮ AM

পারিশ্রমিকের অঙ্ক শুনেই ‘বিগ বস’-এ যাওয়ার সিদ্ধান্ত বদলান নোরা ফাতেহি


বলিউডে নোরা ফাতেহির পরিচিতি মূলত তার নাচ ও আইটেম গানের পারফরম্যান্সের জন্য। তবে বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করার শুরুর সময়টা তার জন্য মোটেও সহজ ছিল না। এমনকি রিয়্যালিটি শোতে অংশ নেওয়ার ব্যাপারেও তার অনীহা ছিল। সেই কারণেই ‘বিগ বস’-এ প্রথমবার সুযোগ এলেও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

পরিস্থিতি অবশ্য পরে বদলে যায়। শেষ পর্যন্ত ‘বিগ বস ৯’-এর অংশ হন নোরা। আর সেই সিদ্ধান্তই তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। সম্প্রতি এক পডকাস্টে নিজের সেই সময়ের অভিজ্ঞতা এবং কেন মত বদলেছিলেন, তা জানিয়েছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

নোরা জানান, ‘বিগ বস ৯’-এ যোগ দেওয়ার সময় শুধু রিয়্যালিটি শো নিয়ে তার আগ্রহ তৈরি হয়েছিল—বিষয়টি এমন ছিল না। এর আগে কয়েকটি গানের কাজে যুক্ত হলেও পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। বিভিন্ন কাজের টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় প্রযোজকদের সঙ্গে তার টানাপোড়েন চলছিল। ঠিক সেই সময়ই আসে ‘বিগ বস’-এর প্রস্তাব।

প্রথমবারের মতো এবার প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেননি নোরা। কারণ, শোর পক্ষ থেকে যে পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছিল, তার অঙ্ক শুনেই নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। নোরার ভাষ্য অনুযায়ী, ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বড় একটি সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে—এমনটাই মনে হয়েছিল তার।

তবে শুধু অর্থের বিষয়টিই নয়, ভারতীয় দর্শকদের কাছে নিজেকে পরিচিত করে তোলার সুযোগ হিসেবেও ‘বিগ বস’-কে দেখেছিলেন নোরা। তার ধারণা ছিল, দেশের দর্শকদের মধ্যে নিজের পরিচিতি তৈরির জন্য এই শো কার্যকর একটি প্ল্যাটফর্ম হতে পারে।

অবশ্য নোরা জানতেন, তিনি ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে শোতে প্রবেশ করছেন। ফলে দীর্ঘ সময় সেখানে টিকে থাকার নিশ্চয়তা ছিল না। তাই যতটা সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকেই কাজে লাগিয়ে বিনোদন জগতে নিজের জন্য নতুন সুযোগ তৈরি করার পরিকল্পনা করেন তিনি।

পরে নোরার সেই সিদ্ধান্তই তার ক্যারিয়ারে নতুন দরজা খুলে দেয়। ‘বিগ বস’-এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে বলিউডে নাচ ও অভিনয়ের বিভিন্ন কাজে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর