মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি, একজনের কারাদণ্ড

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৪:০১:৩১ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি, একজনের কারাদণ্ড


সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

জানা যায়, ওই দিন এক ভুক্তভোগী যাত্রী টিকিট কালোবাজারির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন নম্বর প্রশাসনকে দেন। সেই নম্বরের সূত্র ধরে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে অভিযুক্তকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি ফেঞ্চুগঞ্জে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলেটের যাত্রীদের কাছে বেশি দামে ট্রেনের টিকিট সরবরাহ করতেন। আটকের সময় তাঁর মুঠোফোনে বেশ কয়েকটি ট্রেনের টিকিট পাওয়া যায়। পরে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও সাবরিনা আক্তার জানান, ট্রেনের টিকিট কালোবাজারি রোধে জেলা প্রশাসন সব সময় সজাগ রয়েছে। এ ধরনের অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর