শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

জয়ার সঙ্গে কফি খেতে চান? মানতে হবে একটি শর্ত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন

জয়ার সঙ্গে কফি খেতে চান? মানতে হবে একটি শর্ত


সামাজিক মাধ্যমে নিজের গ্ল্যামার আর রসবোধ দিয়ে ভক্তদের মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে রয়েছে একটি শর্ত কফির বিল দিতে হবে আমন্ত্রিত অতিথিকেই! বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে এমন মজার আমন্ত্রণ জানান জয়া।

ছবিগুলোতে সাদা রঙের ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। কখনো মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে তুলছেন, আবার কখনো মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। সাধারণ সাজেও তার গ্ল্যামার নজর কেড়েছে।

জয়ার এমন সুন্দর মুহূর্তের সঙ্গী হতে কে না চাইবেন! হয়তো সেই ভাবনা থেকেই এবার সরাসরি ভক্তদের কফির দাওয়াত দিয়েছেন অভিনেত্রী। তবে বিল দেওয়ার শর্ত জুড়ে দিয়ে আমন্ত্রণটিকে আরও খুনসুটিপূর্ণ করে তুলেছেন তিনি।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের কাছ থেকে বেশ সাড়া পান জয়া। মন্তব্যের ঘরে অনেকেই মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই।

সব মিলিয়ে জয়ার এই ‘সরল আমন্ত্রণ’ সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তার রসবোধ ও ভক্তদের সঙ্গে এমন মজার যোগাযোগের প্রশংসাও করছেন অনেকে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর