দ্বিতীয় টেস্টেও বড় হার টাইগারদের, সিরিজ শ্রীলঙ্কার
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৩ PM

দ্বিতীয় টেস্টেও বড় হার টাইগারদের, সিরিজ শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১২:২১:০৮ PM

দ্বিতীয় টেস্টেও বড় হার টাইগারদের, সিরিজ শ্রীলঙ্কার


সিলেট টেস্টের পর চট্টগ্রাম টেস্টেও হারের তিক্ত স্বাদ পেলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৩১৮ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। যার ফলে লঙ্কানরা তুলে নিয়েছে ১৯২ রানের বিশাল জয়। এই জয়ে ২-০তে সিরিজ জিতে নিলো লঙ্কানরা।

শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। তাতে চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করে ২৬৮ রান। আর পঞ্চম দিনে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে ৩১৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। যার ফলে লঙ্কানরা তুলে নিয়েছে ১৯২ রানের বিশাল জয়। স্রোতের বিপরিতে দাঁড়িয়ে অর্ধশতক তুলে নেওয়া মিরাজ অপরাজিত থাকেন ৮১ রানে।

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামেন আগের ম্যাচের দুই অপরজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। স্রোতের বিপরিতে দাঁড়িয়ে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মিরাজ। লঙ্কানদের বিপক্ষে ৬২ বলে তুলে নেন অর্ধশতক। তবে এরপর আর নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। পঞ্চম দিনের শুরুতেই তাইজুলের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ২৮ বলে ১৪ রান করা তাইজুল কামিন্দু মেন্ডিসের বলে সেকেন্ড স্লিপে নিশান মাদুশকার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।

তাইজুলের বিদায়ের পর হাসান মাহমুদকে নিয়ে জুটি গড়েন মিরাজ। হাসানকে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন তিনি। এই জুটিতে ভর করে দলীয় ৩০০ রান পার করে বাংলাদেশ। সিরিজে এটাই বাংলাদেশের প্রথম ৩০০ রান করা। এমনকি নিজেদের টেস্ট ইতিহাসেই এই নিয়ে পঞ্চমবার চতুর্থ ইনিংসে ৩০০ করেছে বাংলাদেশ।

তবে এরপর আর নিজেদের জুটিকে আর বেশিদূর নিয়ে পারেনি। দলীয় ৩১২ রানে হাসান মাহমুদের বিদায়ে ৩১ রানেই ভেঙে যায় এই জুটি। ২৫ বলে ৬ রান করা হাসান মাহমুদ নিশান মাদুশকার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৩১২ রানে ৯ উইকেট হারিয়ে হারের অপেক্ষায় থাকে বাংলাদেশ।

হাসান মাহমুদের বিদায়ের পর খালেদকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন মিরাজ। তবে ব্যর্থ হন। দলীয় ৩১৮ রানে লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে খালেদ আহমেদ ফিরে গেলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। । লঙ্কানদের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন লাহিরু কুমারা। তিন উইকেট গিয়েছে কামিন্দু মেন্ডিসের ঝুলিতে।

এর আগে ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তবে বাংলাদেশকে হতাশ করে দিয়ে প্রথম দিনেই নিজেদের সংগ্রহ ৩০০ পার করে ফেলে শ্রীলঙ্কা। নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের অর্ধশতকে ভর করে ৯০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করে প্রথম দিন শেষ করে শ্রীলঙ্কা।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার একাধিক ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয় বাংলাদেশ। যার ফলে প্রথম দিনেই ৩০০ রান পার করে ফেলে লঙ্কানরা। এরপর দ্বিতীয় দিনেও বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া চলতে থাকে। যার চড়া মাশুলও গুণতে হয়েছে টাইগারদের।

বাংলাদেশের এমন ক্যাচ মিসের সুযোগে প্রথম ইনিংসে ৫৩১ রান তুলে শ্রীলঙ্কা। কোনো সেঞ্চুরি ছাড়া এটাই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এরপর বাংলাদেশ যথারীতি দেখিয়েছে নিজেদের হতশ্রী ব্যাটিংয়ের নমুনা। ১৭৮ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন মোটে দুইজন।

ফলো-অন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশকে ক্ষণিকের স্বস্তি দিয়েছিলেন হাসান মাহমুদ। অভিষিক্ত এই বোলার ৪ উইকেট শিকার করেন। তবে চতুর্থ দিন ডিক্লেয়ার করার আগপর্যন্ত নিজেদের লিড ঠিকই ৫১০ পর্যন্ত টেনে নেয় লঙ্কান ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে নিজেদের ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১১। রানতাড়া করতে নেমে বাংলাদেশ গিয়েছে ৩১৮ পর্যন্ত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর