খোজারখলা থেকে ৯ জুয়াড়ি আটক
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩১ AM

খোজারখলা থেকে ৯ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০১:৩৭:২৫ AM

খোজারখলা থেকে ৯ জুয়াড়ি আটক


দক্ষিণ সুরমার খোজারখলা, মার্কেজ পয়েন্টে একটি জুয়ার আর থেকে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার আহমদ আলী (৩০), জামিল আহমদ (২৩), উজ্জল আহমেদ (২৫), মোগলাবাজারের জুনেদ আহমদ (৪০), কিশোগঞ্জের বাবুল মিয়া (৩২), সুনামগঞ্জের রিংকু রায় (২৭), গোলাপগঞ্জের মো. সেলিম উদ্দিন (২৯), বাহুবলের দকির আলী (২৮) ও সুনামগঞ্জের বাচ্চু মিয়া (৩০)।

মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।

এসএমপির মুখপাত্র ও এডিসি(মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এর বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ তাদেরকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর