জমে ওঠেছে আতর-টুপি ও জায়নামাজের বাজার
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪০ AM

জমে ওঠেছে আতর-টুপি ও জায়নামাজের বাজার

খলিলুর রহমান

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০১:৫৬:৪৩ AM

জমে ওঠেছে আতর-টুপি ও জায়নামাজের বাজার


টুপি পরা যতটুকু সুন্নাত, হাল আমলে তার চেয়ে বেশি হয়ে গেছে ফ্যাশন, সুন্নাত ফ্যাশন হয়ে গেলে আরো ভালো হয়। প্রতিবছর রমজানের শেষ সপ্তাহে সিলেটে জমে ওঠে টুপি, জায়নামায ও সুগন্ধি আতরের বাজার। যারা সরা বছরে একবারও টুপি পরেন না, বছর ধরে জায়নামায যাদের ঘরে থাকে না বা জায়নামায পূরণো হয়ে গেছে, যারা বছরে একদিনও আতর মাখেন না, নানা ব্রান্ডের পারফিউেই যাদের সদা পছন্দ, তারাও রমজানের শেষ লগ্নে কিনেন বেশি দামের সুরম্য টুপি, ঈদগাহে বা মসজিদে  নিয়ে যাওয়ার জন্য সুন্দর জায়নামায, সেন্ট পারফিউম-এর বদলে ব্যকহার করেন ভালোমানের  আতর।পাশাপাশি মেন্দিও কিনেন সৌখিন নারী, তরুণী ও কিশোরীরা।

আনন্দঘন ঈদুল ফিতরের আর মাত্র ৪দিন বাকি। ৩০ পূর্ণ না হলে আগামী বুধবার উদযাপিত হচ্ছে আনন্দঘন ঈদ উৎসব। আর এ দিনগুলোতে সিলেটে টুপি-জায়নামাজ-সুগন্ধি ও মেন্দি-কসমেটিক্সের দোকানে গভীর রাত পর্যন্ত ভিড়।

মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে রমজানের শুরু থেকেই চলছে নানা প্রস্তুতি। ঘরের দরজা জানালার পর্দা পাল্টিয়ে নতুন করে সাজসজ্জা, ঈদের দিনের জন্য নতুন পোশাক কেনার পাশাপাশি রমজানের শেষ সপ্তাহে ভিড় বেড়ে যায় ঈদ জামাতের অন্যতম অনুষঙ্গ আতর, সুরমা,  টুপি ও জায়নামাযের মতো পণ্যের দোকানগুলোতে।

অন্যান্য বছরের ন্যায় রাস্তায় হকার সেজে টুপি আতর ও মেন্দির দোকান না বসলেও মার্কেটের দোকানগুলোতে ক্রেতারা সারি।

নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট,বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেট ও কালেক্টরেট মসজিদ সংলগ্ন দোকানগুলোতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য দেখা গেছে।

কুদরতুল্লা মসজিদ মার্কেটের এক দোকানী জানান, ফুটপাত ব্যবসা বন্ধ থাকায় ক্রেতাদের ভিড় সামলাতে অনেকটা হিমিশিম খেতে হচ্ছে। টুপি ও আতরের ব্যবসা এবার ভালোই হচ্ছে। ঈদের আগের রাত ফজর পর্যন্ত আমাদেরকে দোকানে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে।

সরেজমিনে বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, রং-বেরং-এর নানা ডিজাইনের টুপি। বাজার দখল করে রেখেছে বেশিরভাগ হিন্দুস্তানী (ভারতীয়) টুপি। ভারতের রাজস্তানের শাহী টুপি এবং আফগানিস্তানের তালেবানী টুপিও বিক্রি হচ্ছে। টুপির পাশপাশি ভারতের আজমেরী ক্যাপ, নেহরুক্যাপও বিক্রি হচ্ছে। তবে পাকিস্তানের জিন্নাহ ক্যাপ তেমন একটা দেখা যায়নি।দোকানগুলোতে  ৩০টাকা থেকে শুরু ৫শ’ ও হাজার টাকা দামের টুপিও রয়েছে।

বন্দরবাজারের আতর ব্যবসায়ী আজহার উদ্দিন বলেন- আগেকার দিনে ভারতের মুম্বাইয়ের মজমুআ’ ৩৬ আতরের চাহিদা  ছিল বেশি। বর্তমানে উদ’র দিকে ক্রেতাদের ঝুকি বেশি। এছাড়া ফুলের আতর নাসিম’র ক্রেতাও বেশি। নারী ক্রেতারা নাসীম আতর বেশি কিনছেন। আতরের শিসি বিক্রি হচ্ছে ১ শ‘থেকে ১হাজার টাকা পর্যন্ত।

ঈদের বাজারে জায়নামায পাওয়া যাচ্ছে ৩ শ’ থেকে শুরু করে ৪ ও ৫ হাজার টাকায়। ইরাণ ও তুর্কির তৈরি জায়নামাজের দাম সবচেয়ে বেশি। ভারত-পাকিস্তানের তৈরি জায়নামাজের মূল্য তুলানামূলক কম।

আজকের সিলেট/কেআর/এসটি

সিলেটজুড়ে


মহানগর