সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২১ PM

সিলেটে মোট ঈদের জামায়ত ২ হাজার ৫৬৯টি

সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত

সৈয়দ রাসেল আহমদ

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০৯:৩৫:২৯ AM

সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত


আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় নি, তাই আগামী বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এবছর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৬৯ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে শুধুমাত্র সিলেট নগরীতে ৪৩০টিই এবং বিভিন্ন উপজেলায় দুই হাজার ৫৬৯টি। আর জেলার জামায়াতের মধ্যে মসজিদে হবে দুই হাজার ৯৯টি ও ঈদগাহে হবে ৪৭০টি ঈদ জামাত। সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, এ বছর সিলেট নগরীতে মোট ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে সিলেট জেলা পুলিশ জানায়, এ বছর সিলেটে মোট দুই হাজার ৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে দুই হাজার ৯৯টি ও ঈদগাহে হবে ৪৭০টি ঈদ জামাত।

সিলেট শাহী ঈদগাহ

সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজের পূর্বে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

ঈদের এ জামাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, গণমাধ্যম ব্যক্তিত্ব ও পেশাজীবী, প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

হযরত শাহজালাল (র.) দরগা জামে মসজিদ

হযরত শাহজালাল (র.) দরগা জামে মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

হযরত শাহপরাণ (র.) দরগা জামে মসজিদ

হযরত শাহপরাণ (র.) দরগা জামে মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

সিলেট সরকারি আলীয়া মাদ্রসা মাঠ

ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ

হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

কালেক্টরেট জামে মসজিদ

নগরীর বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

জজ কোর্ট জামে মসজিদ

জজ কোটর্ জামে মসজিদ সিলেটে একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

কালীঘাট নবাবী জামে মসজিদ

নগরীর কালীঘাট নবাবী জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ।

সিলেট রেজিস্ট্রারী মাঠ

সিলেট রেজিস্ট্রারী মাঠে পবিত্র ঈদুল ফিতরের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে আটটায়।

খোজারখলা মারকাজ মসজিদ

নগরীর খোজারখলা মারকাজ মসজিদে ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

খাসদবীর মাদ্রাসা

জামেয়া মদিনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়।

আখালিয়া নবাবী জামে মসজিদ

আখালিয়া নবাবী জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

লাউয়াই-পিরোজপুর শাহী ঈদগাহ

লাউয়াই-পিরোজপুর শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল ফিতর এর দু'টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌণে নয়টায়।

টুকেরবাজার শাহী ঈদগাহ

টুকের বাজার শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটের প্রত্যেকটি ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে সিলেটে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহের সবকটি প্রবেশমুখে বিশেষ তল্লাশি চৌকি বসানো হবে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের নজরদাড়ি থাকবে। এছাড়া হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ও হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদে ঈদের জামাত ঘিরেও পুলিশের কঠোর নিরাপত্তা বলয় থাকবে।

আজকের সিলেট/এসআর/এসটি

সিলেটজুড়ে


মহানগর