সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৬ PM

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

শিপন চন্দ জয়

প্রকাশিত: ১১/০৪/২০২৪ ০৮:৪০:৩৯ AM

সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদের জামায়ত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শাহী ঈদগাহে এ জামাত অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজের পূর্বে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

নগরীর বিভিন্ন এলাকা থেকে ভোরে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ মাঠে ভিড় করেন মুসল্লিরা। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল শাহী ঈদগাহ মাঠ। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের এ জামাতে ভিআইপিদের মধ্যে ঈদের নামাজ আদায় করেন- প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। 

এদিকে, সংশ্লিষ্টরা জানিয়েছিলেন- এবার সিলেট মহানগর এলাকায় অন্তত ৪৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৪৭টি মসজিদ এবং ৮৩টি ঈদগাহে নামাজ আদায় করবেন মুসল্লিরা। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে হবে একাধিক জামাত।

সিলেট জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে অন্তত আড়াই হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ২ হাজার ৯৯টি মসজিদ এবং ৪৭০টি ঈদগাহে হবে জামাত।

এদিকে, ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রেখেছে সিলেট মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর