আবহাওয়া নিয়ে ‘নো’ টেনশন। প্রত্যাশিত পরিবেশ প্রতিবেশের মধ্যে দিয়ে সিলেটে শুরু হয় ঈদুল ফিতরের সকাল। রোদ্দুর আকাশ, নেই মেঘের ঘনঘটা। পরিস্কার আকাশে, তেজহীন রোদের শুরুতেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে।
ঈদের দিন ম বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ঈদেও এই প্রধান জামায়াত। জামায়াতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান। এ জামাতে শরীক হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সকালে ফজরের নামাজের পর থেকে শুরু করে মহানগরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামতে শাহী ঈদগাহ ময়দানের। হাতে হাতে মুসল্লীদের জায়নামাজ। অপূর্ব এক ভাবগাম্ভির্যতা। নিরব, শান্ত ভাব সেই পরিবেশের মধ্যে দিয়েূ সমাপ্ত হয় ঈদের জামায়াত।
ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিনীত মস্তকে মুসলিরা প্রার্থনা করেন মহান আল্লাহর দরবারে। তারপর কোলাকূলি, শুভেচ্ছা বিনিময়। এদিকে, সংশ্লিষ্টদের তথ্য মতে, এবার মহানগর এলাকায় অন্তত ৪৪০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদ এবং ৮৩টি ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় একাধিক জামাত। জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে অন্তত আড়াই হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ২ হাজার ৯৯টি মসজিদে এবং ৪৭০টি ঈদগাহে।
অপরদিকে, ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ (এমএমপি)। বিষয়টি নিশ্চিত করেন এসএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








