প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সংস্কৃতিতে সিলেটের রয়েছে গৌরবময় ইতিহাস। ‘বর্ষবরণ ও বৈশাখী মেলা আমাদের প্রাণের উৎসব। হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে বাঙালী জাতি এদিন উৎসবে মেতে উঠেন।’ বাঙালী হিসেবে আমরা গর্বিত। সকল ভেদাভেদ ভুলে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক আমাদের নববর্ষের অঙ্গিকার।
রোববার সারদা হল ক্বিন ব্রিজ এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের পৃষ্টপোষকতায় সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত ৭দিন ব্যাপি বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় তারাই নববর্ষের বিরোধীতা করছে। তারা এখনো বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে। পাকিস্তানের চিন্তা চেতনায় তারা এদেশকে চালাতে চায়।’ তাদের এই দুঃস্বপ্ন কোনদিনও বাস্তব হবেনা। আমরা বাংলাদেশের যে উন্নয়ন দেখতে পাচ্ছি তার একমাত্র অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার যোগ্য নেতৃত্বের কারনে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে উন্নিত হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








