ঈদ শেষে কর্মস্থলে ফেরা : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৭ PM

ঈদ শেষে কর্মস্থলে ফেরা : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আহমেদ পাবেল

প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ০৩:৩৮:০৫ AM

ঈদ শেষে কর্মস্থলে ফেরা : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ


ঈদের ছুটি শেষে কর্ম জীবনে ফিরেছেন কর্মজীবিরা। রোবাবার পহেলা বৈশাখে ছুটি থাকলেও সিলেটের টার্মিনাল গুলোতে ফেরত মানুষের ভিড় দেখা মিলেছে।

সোমবার খুলেছে সরকারি অফিস আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মকর্তারা কর্মস্থলে যোগ দিতে ঈদের ছুটি শেষে রোব্বার বিকেলেই সিলেটে এসে পৌছায়। কাছাকাছি থাকা লোকজন সোমবার সকালে এসে কর্মস্থলে যোগ দেন।

ঈদের ছুটি শেষ করে কুমিল্লা থেকে রোববার রাতেই সিলেট ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী এনামুল হক তিনি বলেন, ছুটি এখনো একদিন বাকি আছে। তবে পহেলা বৈশাখ সিলেটে উদযাপন করার ইচ্ছে, এ কারণে আগেই ফিরলাম। এছাড়া সোমবার থেকে সিলেটে ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম।

ঢাকা থেকে সিলেট ফিরেছেন বেসরকারি চাকরিজীবী মনজুর আহমদ। তিনি বলেন, শনিবার রাতে ১২টার গাড়িতে উঠেছি। ভোরে সিলেটে এসে পৌঁছালাম। একটু বিশ্রাম নিয়ে অফিস করতে বের হবো।

নোয়াখালী থেকে আসা সাইফুল্লাহ বলেন, পরিবার নিয়ে ঈদ করতে বাবা-মার বাড়িতে গিয়েছিলাম। সোমবার থেকে অফিস করব। তবে, ভোগান্তি এড়াতে একদিন আগেই চলে এসেছি।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন শুধু সিলেট ছাড়ার যাত্রীর চাপ ছিল। ফেরার পথে গাড়িগুলো একরকম খালি আসতো। এখন যাওয়া ও আসায় বেশ ভালো যাত্রী পাওয়া যাচ্ছে। তবে সিলেটে আগন্তুকদের ভিড় বেশি।

নির্বিঘ্ন ঈদযাত্রার পরেও যাত্রীদের অভিযোগ ছিল বাড়তি ভাড়া আদায়ের। যেমন খায়রুল হাকিম রোববার ঢাকা থেকে বাসে করে সিলেট ফিরে এসেছেন । অন্যান্য সময় দূরত্ব হিসেবে ভাড়া সর্বোচ্চ ৭০০ টাকা নেওয়া হয়। কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৯শ’থেকে ১ হাজার টাকা।

সিলেটের আঞ্চলিক বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া না গেলেও ঈদকে ঘিরে সিএনজি অটোরিক্সার চালকরা গলাকাটা ভাড়া ্দায় করেছেন বলে যাত্রীর অভিযোগ করেছেন। ইচ্ছাকৃতভাবে  ‘রিজার্ভ ট্রিপ’ নামে সংকট তৈরী করে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেন তারা।

আজকের সিলেট/পিএ/কেআর

সিলেটজুড়ে


মহানগর