সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২লাখ ৯৩ হাজার ৭৬০ টাকার ভারতীয় পণ্য ও একটি কার্ভাড ভ্যান সহ ০১ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
বুধবার (১৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে শহরতলী লাক্কাতুরাস্থ বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৩লাখ টাকার বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ইমরান আহমদ নয়ন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার সুকদেবপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র। সে সিলেট নগরে কুমারপাড়ার,এভারগ্রীণ ৩৮ এর বর্তমান বাসিন্দা।
এ ব্যাপারে এসএমপির এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে বলে এসএমপি মিডিয়া সূত্র জানিয়েছে।
আজকের সিলেট/স্টাফ/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








