নগরে মোটরসাইকেলসহ গাড়িচোর আটক
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৪ PM

নগরে মোটরসাইকেলসহ গাড়িচোর আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৩:১৮:৪৬ AM

নগরে মোটরসাইকেলসহ গাড়িচোর আটক


সিলেটে চোরাই মোটরসাইকেলসহ মো. সোহেল মিয়া (২৪) নামে এক গাড়িচোরকে আটক করেছে ৭  আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত মো. সোহেল মিয়া এসএমপি’র শাহপরাণ থানাধীন এলাকা ৬ নং ওয়ার্ডের মো. কলমদর আলীর ছেলে।

শুক্রবার রাতে নগরের উপকণ্ঠ পীরের বাজার থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের একটি অভিযাডিনক দল চোরাই মোটরসাইকেলসহ ওই গাড়িচোরকে আটক করে। উদ্ধারকৃত সাদা কালো রংয়ের Yamaha V 3.0 মোটরসাইকেল; এটির ইঞ্জিন নম্বর G3K5E0061946, চেসিস নং- ME1RG521BJ0061058।

এপিবিএন’র পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শহীদুল ইসলাম শেখ এ ঘটনায় বাদী হয়ে শাহপরান (রঃ)  থানায় এজাহার দায়ের করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজকের সিলেট/স্টাফ/কে.আর

সিলেটজুড়ে


মহানগর