মন্ত্রীসভায় ডাক পেয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, ২৪ ঘন্টার রাজনীতিবীদ হিসেবে পরিচিত শফিকুর রহমান চৌধুরী।
বুধবার রাতে শপথ গ্রহণের জন্য মন্ত্রী পরিষদ বিভাগ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহষ্পতিবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি।
শফিকুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি। আগামীকাল সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








