কানাইঘাটে মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষে আরো একজনের মৃত্যু
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৮ PM

কানাইঘাটে মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষে আরো একজনের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৪ ০৪:৪২:৩৬ AM

কানাইঘাটে মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষে আরো একজনের মৃত্যু


কানাইঘাটে মসজিদের সীমানার বিরোধের জের ধরে সংঘর্ষে আরেকজনের মৃত্যু ঘটেছে।গুরুতর আহত দুবাই প্রবাসী ছয়ফুল্লাহ রবিবার সকাল ৭টার দিকে মৃত্যু বরণ করেছেন। তিনির সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২২ এপ্রিল  এ সংঘর্ষ হয়।

ঘটনার দিন সংঘর্ষে ছয়ফুল্লাহর ছোট ভাই সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন নিহত হন। আপন বড় ভাই ও ভাতিজাদের হাতে ছোট ভাই জয়নাল নিহত হওয়ার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই ছয়ফুল্লাহ (৬০) মারা যান।

ছয়ফুল্লাহ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দুশ্চিন্তায় তার পুত্রবধূ রুমানা বেগম (২৫) শনিবার দিবাগত রাত ৩টার দিকে হার্টঅ্যাটাক করে মৃত্যুবরণ করে। হামলার ঘটনায় দুই ভাই নিহতের পর  শোকাহত পুত্রবধূর আকস্মিক মৃত্যুতে   পুরো   এলাকায়   শোকের   ছায়া   নেমে   এসেছে।

নিহত ছয়ফুল্লাহ’র লাশ ময়না তদন্তের পর সোমবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।  

এ ঘটনায়  নিহত ইউপি সদস্য   জয়নাল   আবেদীনের   পুত্র  হারাতৈল মাঝবড়াই গ্রামের মো.   কামরুজ্জামান   মুসা   বাদী   হয়ে   আপন   চাচা সমছুল হক ও চাচাতো ভাই আলমাছ উদ্দিন, কামাল আহমদ, সুহেল আহমদ, রুহুল আহমদ সহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামী  সমছুল হক ও তার দুই ছেলে সুহেল আহমদ ও কামাল আহমদকে পুলিশ গ্রেফতার করলেও ঘাতক আলমাছ উদ্দিন সহ অপর আসামীদের এখন পর্যন্ত  গ্রেফতার করতে পারেনি কানাইঘাট থানা পুলিশ।

মামলার   তদন্তকারী   কর্মকর্তা   থানার   ইন্সপেক্টর (তদন্ত)   উজায়ের   আল   মাহমুদ   আদনান  ছয়ফুল্লাহ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার মসজিদের সীমানা নিয়ে বিরোধের জের ধরে আপন বড় ভাই সমছুল   হক   ও   ভাতিজা   আলমাছ,   সুহেল,   কামাল,   রুহুল   সহ   আরো   কয়েকজন   দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জয়নাল আবেদীনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে প্রাণে বাঁচাতে এগিয়ে আসলে আপন বড় ভাই ওমান প্রবাসী আব্দুল্লাহ (৫৭) ও অপর ভাই দুবাই প্রবাসী ছয়ফুল্লাহ (৬০) সহ আরো ২ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জয়নাল আবেদীনের মৃত্যু  হয়।

আশংকাজনক   অবস্থায়  তার অপর দুই ভাই  আব্দুল্লাহ   ও ছয়ফুল্লাহ   ওসমানী   হাসপাতালে   ভর্তি   করা   হলে   রোববার  সকালে   ছয়ফুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আজকের সিলেট/ডি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর