সিলেটের ওসমানীনগরে যৌনহয়রানীর শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রী। প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে ছাত্রীর পিতা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামের চান্দাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রতিদিন উত্তাক্ত ও যৌন হয়রানী করতো একই গ্রামের টমটম চালক বিল্লাল আহমদ (৪০)।
বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই শিক্ষার্থী বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে বিল্লাল তাকে জোর করে টমটমে তুলে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার দিয়ে টমটম থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা জানায়। মা শনিবার রাতে মেয়ের পিতাকে অবগত করলে রাত ১১টার দিকে মেয়ের পিতা প্রতিবাদী হয়ে টমটম চালক বিল্লালের বাড়িতে যান ।
তখন বিল্লাল, তার ভাই আলম আহমদ, বোন সাজনা বেগম মেয়ের পিতার উপর হামলা চালায়। ধারালো দা কোপ দিয়ে মেয়ের পিতার ডান হাতের একটি আঙ্গল কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে রবিবার সকালে বিল্লাল আহমদসহ তিনজনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পিতা।
অভিযুক্তরা হলেন, টমটম চালক বিল্লাল (৪০), বিল্লালের ছোট ভাই আলম আহমদ (৩৫) ও বোন সাজনা বেগম(৫০)। অভিযোগ পয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর
ওসমানীনগর প্রতিনিধি 








