হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৫ AM

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:১৫:৫৬ AM

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে


মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর রোডের ০১ নম্বর বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে।

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর