উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করুন : লুনা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৬ AM

উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করুন : লুনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৯:২৩:৩৪ AM

উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করুন : লুনা


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীণী তাহসিনা রুশদির লুনা উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে l ন্যায় বিচার, মানবতা, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সমস্ত কিছুই এখানে আজ লাঞ্ছিত, উপেক্ষিত l মানুষ দিশেহারা, গোটা জাতি কারারুদ্ধ,গুম অবরুদ্ধ l এমত অবস্থায় বিগত ৭ ই জানুয়ারি নির্বাচন নামক প্রহসনের একটা সার্কাস অনুষ্ঠিত হয়। এতে দেশবাসী   ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আমি এই অঞ্চলের সকল পেশার জনগণের কাছে মা- ভাই-বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা উপজেলা নির্বাচন নামক  এই প্রহসনের সার্কাসে নিজেদেরকে সম্পৃক্ত করে কলুষিত করবেন না l আপনারা এই প্রহসনের নির্বাচন সার্কাস বর্জন করুন, ভোটকেন্দ্র যেতে বিরত থাকুন l

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ভোট বর্জনের আহবান জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে এবং অন্যায়কে যে সহায়তা করে সে সমভাবে দোষী l তাই আপনারা সহজ-সরল নিষ্পাপ মানুষেরা এই সমস্ত দোষের ভাগীদার হতে নিজেদেরকে সম্পৃক্ত করতে বিরত থাকুন lআমি প্রত্যাশা রাখছি বাংলাদেশে ন্যায়বিচার, মানবতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা এই ভোট নামক সার্কাস কে বর্জন করে মানব মুক্তির মিছিলে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন l ইন শাহ আল্লাহ সত্য এবং ন্যায়ের জয় হবেই, হবে l

বিবৃতিতে তিনি এম. ইলিয়াস আলী কে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাবার লক্ষ্যে দেশবাসীর কাছে দোয়া কামনা করেনl

আজকের সিলেট/প্রেবি/এসটি

সিলেটজুড়ে


মহানগর