সৌদিফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় হাজির স্বামী
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৬ PM

সৌদিফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় হাজির স্বামী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৬:০৮:২০ AM

সৌদিফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় হাজির স্বামী


মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী বেগম নামে সৌদিফেরত স্ত্রীকে নিজ হাতে গলাকেটে হত্যা করে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী সফর আলী। সফর আলী বাঘমারা গ্রামের কুদ্দুছ আলীর ছেলে।

রোববার সকাল ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউপির বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের রমজানের চার দিন আগে সৌদি আরবে যান এক সন্তানের জননী শিল্পী বেগম। গতকাল শনিবার রাতে সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে ফেরত এসে রোববার সকালে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পরপরই পরকীয়ার অভিযোগ এনে স্বামী সফর আলী দেশীয় দা দিয়ে গলাকেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পন করেন।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর