রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু


মৌলভীবাজারের সদর উপজেলায় বজ্রপাতে আব্দুল হাই নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের পুদিনাপুর গ্রামে।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

আপার কাগাবালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক আব্দুল হাই হাওড়ে ধান কাটছিলেন। এসময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর