শফিক চৌধুরীর নৌকার সমর্থনে বিশ্বনাথ-ওসমানীনগরে গণসংযোগ
সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে বিশ্বনাথ-ওসমানীনগরে দিনব্যাপী গণসংযোগ করেছেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার নৌকার সমর্থনে বিশ্বনাথের লামাকাজি পয়েন্ট, গোলচন্দ বাজার, আনন্দবাজার, সোনালী বাংলাবাজার, ভূরকিবাজার, সিংগেরকাছ, বৈরাগী বাজার ও উসমানীনগরের পাঁচপাড়া, ঈদগাহ বাজার, লামাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম ফনিক, শাহনুর হোসেন, লামাকাজি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অলক দে, তনয় দাস পুরকায়স্থ, সাংবাদিক মামুন হাসান, জাবেদ আহমদ, শেখ আব্দুল মজিদ, নুরুল ইসলাম প্রমুখ।
আজকের সিলেট/২ জানুয়ারি/জেকেএস
নিউজ ডেস্ক 








