জৈন্তাপুরে খেলার মাঠে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:১৮ AM

জৈন্তাপুরে খেলার মাঠে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৭:৪০:৫৬ AM

জৈন্তাপুরে খেলার মাঠে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু


জৈন্তাপুর কাঠাফাটা রোদে মাঠে অনুশীলনের সময় বজ্রপাতে সবুজ মিয়া (২২) নামে এক ফুটবল খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।  নিহত ফুটবলার সবুজ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে।

বুধবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার সময় জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে টুর্নামেন্ট খেলতে আসে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের একটি ফুটবল দল। খেলার মাঠে জার্সি পরে অনুশীলনের সময় বজ্রপাতে গুরুতর আহত হন সবুজ। খেলা দেখতে আসা দর্শকরা দ্রুত সবুজ মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে খেলোয়াড় মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর পর আমার টহল টিম স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের সুরতহাল প্রস্তুত করেছ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর