নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল মাহাদির
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:১৮ AM

নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল মাহাদির

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৪:৫৯:০৭ AM

নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল মাহাদির


হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে ডুবে মাহাদি হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে তেঘরিয়া গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে ।

শুক্রবার দুপুর বামৈ পশ্চিম গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সম্প্রতি শিশু মাহাদি তার মা বাবার সঙ্গে বামৈ পশ্চিম গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিলেন। এরই মধ্যে হঠাৎ নিখোঁজ হয়। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় স্থানীয়রা, পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ওসি তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর