সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সংযোগ মহাসড়কের পার্শ্বে ধানক্ষেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করা হয়ধান ক্ষেত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সংযোগ মহাসড়কের পার্শ্বে ধানক্ষেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেলে ফারুক নগরের পিছনে মহাসড়কের ৫০০শগজ পশ্চিমে গলইখালী সংলগ্ন শালদীঘার ফসলি পতিক জমিতে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় অবগত করে এবং লাশ উদ্ধার করে পুলিশ।

মধ্যনগর থানার ওসি মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত মৃত বৃদ্ধের আনুমানিক বয়স পয়ষট্টি থেকে সত্তর ধারণা করা হচ্ছে। মৃতে গায়ে হালকা সবুজ রংয়ের পাঞ্জাবি ও চেক লুঙ্গি সাথে কালো রংয়ের একটি ব্যাগে কিছু জামা কাপড় আছে। কারো পরিচিত হলে মধ্যনগর থানায় অবগত করার জন্য অনুরোধ জানান তিনি।
আজকের সিলেট/এমএসজে/জেকেএস
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 