হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তদের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত গিয়াস উদ্দিন (৪৮) উপজেলার লাতুরগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিব সরদারের পুত্র।
বুধবার প্রথম প্রহর গভীর রাতে উপজেলার লাতুরগাঁওয়ে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় কাজ শেষে গিয়াস উদ্দিন নামে ওই ব্যক্তি বাড়ি ফেরার জন্য রওয়ানা হন। পথিমধ্যে রেমা-সাটিয়জুড়ী সড়কের লাতুরগাঁও এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে কোন কিছু বুঝে উঠার আগেই উপর্যপূরি কুপিয়ে তাকে ক্ষত-বিক্ষত করে ফেলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রতিবেশীদের সাথে মামলা-মোকদ্দমার কারণে এই হত্যাকান্ড ঘটেছে। ঘাতকদের ধরতে পুলিশী অভিযান চলছে বলেও জানান তিনি।
আজকের সিলেট/কে.আর
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








