সিলেট বিভাগের ১০ উপজেলায় ভোটগ্রহন বুধবার
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ PM

সিলেট বিভাগের ১০ উপজেলায় ভোটগ্রহন বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৩:৫৩:৩০ AM

 সিলেট বিভাগের ১০ উপজেলায় ভোটগ্রহন বুধবার


ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে সিলেট বিভাগের ১০ উপজেলায় আগামীকাল বুধবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার;সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জ।

এর আগে সোমবার মধ্যরাত ১২টায় প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এ সময়ের পর প্রার্থীরা কোনো প্রচার, মিছিল করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তখন থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য ভোটের এলাকায় নিষেধ থাকবে মোটরসাইকেল চলাচল।

ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে অবস্থায় নিয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ।

নির্বাচনী আচরণি বিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছেন ইউনিয়ন প্রতি একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর