পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি চলন্ত বাস গভীর খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ভোরে তুরবাত শহর থেকে কোয়েটার দিকে যাওয়ার সময় বেলুচিস্তান প্রদেশের বাসিমা শহরে বাসটি দুর্ঘটনায় পড়ে।
স্থানীয় সরকারি কর্মকর্তা ইসমাইল মেনগাল বলেন, ‘চালক একটি পাহাড়ি এলাকায় মোড় দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা এখনও ঘটনার কারণ অনুসন্ধান করছি। হতে পারে চালক ঘুমিয়ে পড়েছিলেন বা গাড়িটি দ্রুত গতিতে ছিল। যার কারণে দুর্ঘটনা ঘটেছে।’
সিভিল হাসপাতাল বাসিমার প্রধান চিকিৎসক নূর উল্লাহ বলেন, তিন নারী ও দুই শিশুসহ ২৭ জনের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজকের সিলেট/এপি
আন্তর্জাতিক ডেস্ক 








