বালাগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া বলেছেন, বিগত করোনা মহামারির সময় আমি মৃত্যু পদযাত্রী ছিলাম। উপজেলা বাসীর দোয়ায় আমি নতুন জীবন পেয়েছি। এই উপজেলার মানুষ ইতিহাস গড়ে ভোট দিয়ে আমাকে সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি আমার বাকি জীবন বালাগঞ্জবাসীদের জন্য উৎসর্গ করলাম।
বৃহষ্পতিবার বিকেলে বালাগঞ্জ বাজারের একটি হলরুমে নির্বাচনে বিজয় পরবর্তী দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর পর নির্বাচনী বিজয়ী করায় মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।
উল্লেখ্য, গত ২৯ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বোয়ালজুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া আনারস প্রতিকে ২১৩৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর ১৯২৯৩ ভোট পেয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি
বালাগঞ্জ প্রতিনিধি 








