দাঁত ও মুখের যত্ন নিন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৫ PM

দাঁত ও মুখের যত্ন নিন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৮:৩৫:৫৩ AM

দাঁত ও মুখের যত্ন নিন


আমাদের সুস্থতা ও সৌন্দর্য অনেকটা জুড়ে রয়েছে দাঁত ও মুখের ভেতরের সুস্থতা। আসুন জেনে নেই দাঁত ও মুখের ভেতরটা ভালো রাখতে পারি যেভাবে: 

• দাঁত সুস্থ রাখতে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে 

• ছোটবেলা থেকে শেখা, দিনে নিয়মিত দু’বার দাঁত মাজার কথা মনে আছে তো? 

• দাঁতের অ্যানামেল, আবরণ ও রং নষ্ট করে এমন খাবার খাওয়া যাবে না 

• আইসক্রিম, কোল্ড ড্রিংকস যতই পছন্দ হোক খাওয়ার আগে দাঁতের কথা ভাবুন 

• কিশমিশ, খেজুর বা বাদামের মতো শুকনো ফলগুলো আমাদের শরীরের জন্য উপকারী।তবে খাওয়ার পর দাঁতের ফাঁকে থেকে গেলে তা কিন্তু দাঁতের জন্যে ক্ষতিকর 

• কেক-নরম পেস্টি দাঁতের ফাঁকে গর্ত তৈরি করে ও জীবাণুর জন্ম দেয় 

• অ্যালকোহল পানে মুখ শুষ্ক করে রাখে। মুখের লালার প্রবাহ কমে যায় দাঁতের ক্ষয় বাড়ে এবং নানা রকম প্রদাহ তৈরি হয়

• কফি, চা ও অ্যানার্জি ড্রিংকসসহ ক্যাফেইনযুক্ত পানীয় পানেও সতর্ক থাকতে হবে। চা-কফি অতিরিক্ত পান করলে দাঁতে দাগ বসে যায়।

মনে রাখতে হবে, দাঁত ও মুখের ভেতরটা পরিষ্কার না থাকলে, এতে খাদ্যের কণা ও জীবাণু দাঁত থেকে পেটে চলে যায়।

দাঁত, জিভ বা মুখের ভেতরে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  

আজকের সিলেট/বিএন/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর