বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদনদীর পানি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৮ PM

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদনদীর পানি

খলিলুর রহমান

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৯:০৭:৫৮ AM

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদনদীর পানি


উত্তরপূর্ব সিলেটে ভয়াবহ বন্যাপরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেপ সিলেট নগরসহ ভাটি এলাকায় পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। সিলেট নগর পয়েন্টে সুরমা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সূত্র জানায়, উজানে বিভিন্ন পয়েন্টে সিলেটের নদ-নদীর পানি কমেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার রেকর্ড অনুযায়ী, সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শুক্রবার সন্ধ্যা ৬টায় জকিগঞ্জের অমলসিদে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ২১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বিয়ানীবাজারের শেওলায় শুক্রবার সন্ধ্যায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ছিল বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর।

গোয়াইনঘাট উপজেলায় শুক্রবার সন্ধ্যায় সারি গোয়াইন নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অথচ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সেটি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে ছিল।

সিলেট নগর পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে। শুক্রবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ৪সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বৃষ্টিপাত কমেছে।

আবহাওয়া কার্যালয় সিলেট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫.৫ মিলিমিটার। এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬১ মিলিমিটার।

আজকের সিলেট/কে.আর

সিলেটজুড়ে


মহানগর