শান্তিগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৩ PM

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৬:৪৫:৩৬ AM

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে শিব্বির আহমেদ ও রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম। দুজনই মোটরসাইকেল করে এক আত্মীয়র বিয়েতে যাচ্ছিলেন।

সোমবার দুপুরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের দরগাপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টারদিকে দরগাপাশা ইউনিয়নের জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দরগাপাশা নামক পয়েন্টে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মিনিবাস ও সুনামগঞ্জ থেকে ছুটে আসা মোটর সাইকেলকে সামন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিব্বির আহমদ নিহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরোহী সাদ্দাম হোসেনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই নাজমুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বম্ভরপুর থেকে মোটরসাইকেল করে দুজন জগন্নাথপুরে একটি বিয়েতে যাচ্ছিলেন। শান্তিগঞ্জের দরগাপাশা এলাকায় গেলে জগন্নাথপুর থেকে আসা একটি বাস মোটরসাইকেলকেটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। ঘাতক বাসের চালক পলাতক আছেন।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর