সুনামগঞ্জ জেলার সৌন্দর্যকে সারাবিশ্বের কাছে তুলে ধরেছে এই অঞ্চলের পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর। সৌন্দর্যের লীলাভূমি এই হাওরে। এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে এখানে প্রতিবছর দেশ-বিদেশ থেকে লাখো পর্যটক আসেন। তাই এই স্থানে ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেছেন, পর্যটনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আমরা পঁচিশ বছর মেয়াদি পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করছি। মহাপরিকল্পনাটি বাংলাদেশের পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার একটি বিস্তৃত রোডম্যাপ হিসেবে কাজ করবে। এটি বাস্তবায়িত হলে ২০৪১ সাল নাগাদ জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান হবে ৪৭৭ কোটি মার্কিন ডলার। ট্যুরিজম উন্নয়নের জন্য আমরা টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।
আজকের সিলেট/ডি/এসটি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








