সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী পথে নৌকা দিয়ে ভারতীয় মদের চালান পাচারের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিন(২৪) ও একই গ্রামের মৃত. সবজালাল মিয়ার ছেলে আসাদ নূর(২৫)।
শনিবার ভোরে যাদুকাটা নদীর পাঠানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের নাম উল্লেখ করে ও অপর দুই মাদক ব্যবসায়ীকে পলাতক আসামি দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, যাদুকাটা নদী দিয়ে ভারতীয় মদের চালান নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন ও এএসআই বাচ্চু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম যাদুকাটা নদীর পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও অপর দুজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ৪৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








