বিএনপির কেন্দ্রীয় কমিটিতে জীবন উপদেষ্ঠা, গউস সাংগঠনিক, মিফতাহ সহ সাংগঠনিক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ AM

সিলেট বিভাগের দায়িত্ব পেলেন যারা

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে জীবন উপদেষ্ঠা, গউস সাংগঠনিক, মিফতাহ সহ সাংগঠনিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০১:৫০:৩১ AM

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে জীবন উপদেষ্ঠা, গউস সাংগঠনিক, মিফতাহ সহ সাংগঠনিক


সিলেটের ৩ নেতাসহ ৩৯ নেতাকে বিএনপির বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। শনিবার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে বড় রদবদলের এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হয়েছে।

আর সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে করা হয়েছে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। এবং সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীকে করা হয়েছে সহ-সাংগঠনিক সম্পাদক।

বিএনপির নতুন সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী তার প্রতিক্রিয়ায়  বলেন, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর যে দায়িত্ব দিয়েছেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা অক্ষরে অক্ষরে পালন করব।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর