জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৪৯ PM

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০২:০৬:১০ AM

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ


জৈন্তাপুর মডেল থানার ২০০ গজ সামনে থেকে ১১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করা করেছে বিজিবি। চিনি বোঝাই ট্রাক জব্দ করা হলেও চোরাকারবারীরা পালিয়ে গেছে।

শনিবার সকাল ১০ টার দিকে জৈন্তাপুর মডেল থানার পশ্চিমে (২০০ গজ সামনে) সিলেট-তামাবিল মহাসড়কের উত্তরপাশে ঘিলাতৈল গ্রামের রাস্তা থেকে এই চিনির চালান জব্দ করে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সিলেট সেক্টর ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্প অভিযান পরিচালনা করে অবৈধ চিনি জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে ট্রাক রেখে চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়।

তবে বিষয়টি নিয়ে জানতে জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলামকে বেলা ২টার দিকে বার বার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেন নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর