সিলেটে বন্যা : উজানে উন্নতি,ভাটিতে অবনতি
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৬ AM

সিলেটে বন্যা : উজানে উন্নতি,ভাটিতে অবনতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৬/২০২৪ ১২:০০:৫২ PM

সিলেটে বন্যা : উজানে উন্নতি,ভাটিতে অবনতি


ভারতের মেঘালয়া ও আফলং পাহাড়ে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় সিলেট বিভাগের উত্তর পূর্বাঞ্চলে  বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছ। তবে সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 

আমাদের জুড়ী ও কুলাউড়া সংবাদদাতারা জানান, এই দুই উপজেলায় বন্যা ভয়াবহ আকার ধারণ করছে। ইতোমধ্যে বহুলাংশে বাসাবাড়ি স্কুল-কলেজ মাদ্রাসা তলিয়ে গেছে। সবকটি সড়ক ও রাস্তা ডুবে যাওয়ায় মানুষজন পানিবন্ধী হয়ে পড়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সবকটি এলাকায় নেমে এসেছে অন্ধকার। হাটবাজার ও দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকট দেখা দিয়েছে জ্বালানী ও নিত্যপণ্যের। মানুষজন বিভিন্ন দ্বিতল ভবনগুলোতে আশ্রয় নিলেও সংকটে রয়েছেন বিশুদ্ধ খাবার পানিসহ শুকনো খাবারের। সরকারিভাবে এ পর্যন্ত কোনো ত্রাণতৎপরতা পরিলক্ষিত হচ্ছে না জানিয়েছেন তারা।

সিলেট জেলার উজানে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও কুশিয়ারা বেল্টের উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।কোথাও কোথাও এখনো পানি বৃদ্ধি পাচ্ছে।

সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি ৬ ইন্চি পরিমান কমলেও নগরীর বিস্তর এলাকা এখনো জলমগ্ন রয়েছে।

সুনামগঞ্জের ছাতক-দোয়ারাসহ বিভিন্ন উপজেলায় পানি এখনো বৃদ্ধি পাচ্ছে এবং হবিগঞ্জের বিভিন্ন উপজেলা নতুন করে প্লাবিত হচ্ছে বলে স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর