ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের চাপায় শারবান বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছে। নিহতরা শারবান বেগম (৭০) পানিউমদা উত্তরহাটি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। এঘটনায় মাইক্রোবাসকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে শারবান বেগম (৭০) পানিউমদা বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় সিলেটগামী ঢাকা (মেট্রো চ-৫১৩৯০৩) মাইক্রোবাস শারবান বেগমকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে শারবান বেগমের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








