ইসরাইলি হামলায় একদিনে আরো ১৫৮ ফিলিস্তিনি নিহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ AM

ইসরাইলি হামলায় একদিনে আরো ১৫৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১১:৩৫:৫০ AM

ইসরাইলি হামলায় একদিনে আরো ১৫৮ ফিলিস্তিনি নিহত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় একদিনে অন্তত ১৫৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৪ হাজার ২৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ হাজার ১৫৪ জন। নিহতের অধিকাংশই শিশু ও নারী।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে একইদিন অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের নেটিভট শহরে ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে চালানো রকেট হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এমন অবস্থায় তেহরানে নিয়োজিত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফেরার আদেশ দিয়েছে ইরাক সরকার।

আজকের সিলেট/বিবি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর