সিলেটের ২২টি ইউনিয়নে শূণ্য পদে নির্বাচন ২৭ জুলাই
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৪ AM

সিলেটের ২২টি ইউনিয়নে শূণ্য পদে নির্বাচন ২৭ জুলাই

দিনা রহমান

প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ০৮:৪৭:২৮ AM

সিলেটের ২২টি ইউনিয়নে শূণ্য পদে নির্বাচন ২৭ জুলাই


বিভিন্ন কারনে শূণ্য হওয়া সিলেট বিভাগের ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্টিত হবে। এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদ পদত্যাগ ও মৃত্যুজনিত কারনে শূণ্য হয়েছে। এর মধ্যে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ১৭টি ইউনিয়নের বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহষ্পতিবার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষনা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়নপত্র বাঁছাই ৫ জুলাই, আপীল ৬-৮ জুলাই, আপীল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্ধ ১১ জুলাই এবং ভোটগ্রহন ২৭ জুলাই।

সিলেট জেলা

চেয়ারম্যান পদে : বালাগঞ্জ উপজেলার বেয়ালজুর ইউনিয়ন পরিষদ।

সদস্য পদে : ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের সাধারণ ৬ নং ওয়ার্ড, ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ২নং ওয়ার্ড ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের সাধারণ ৩নং ওয়ার্ড, গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ২নং ওয়ার্ড ও লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩ নং ওয়ার্ড, 

সুনামগঞ্জ জেলা

চেয়ারম্যান পদে : ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর ইউনিয়ন পরিষদ।

সদস্য পদে : শান্তিগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ ৬নং ওয়ার্ড, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাধারণ ৮নং ওয়ার্ড, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হাড়পাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ ৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়ন পরিষদের ৪ ও ৮ নং সাধারণ ওয়ার্ড, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ ৩ ও ৫নং ওয়ার্ড।

হবিগঞ্জ জেলা

চেয়ারম্যান পদে : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদ।

সদস্য পদে : আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন পরিষদের সাধারণ ৩নং ওয়ার্ড, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাধারণ ৮নং ওয়ার্ড, কালিয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাধারণ ৯নং ওয়ার্ড, মাধবপুর ইউজেলার আদাঐর ইউনিয়নের সাধারণ ৫নং ওয়ার্ড।

মৌলভীবাজার জেলা

চেয়ারম্যান পদে : মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ও বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদ।

সদস্য পদে : রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের সাধারণ ২নং ওয়ার্ড, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ ৪নং ওয়ার্ড এবং জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ ৭নং ওয়ার্ড।

আজকের সিলেট/ডিআর/এসটি

সিলেটজুড়ে


মহানগর