সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের কমিটি ঘোষনা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৬ PM

সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের কমিটি ঘোষনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৮:০৪:২৯ AM

সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের কমিটি ঘোষনা


সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের বার্ষিক সাধারণসভা ও কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় গ্রুপের জিন্দাবাজারস্থ ওভারসিজ সেন্টার ২য়তলাস্থ  কার্যালয়ে  মো: বশিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজি মো: কাওছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন অজি মো: কাওছার ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সালাহ উদ্দিন আহমদ।

সভায় সর্ব সম্মতিক্রমে ২০২২-২৩ সালের অডিট রিপোর্ট ও ২০২৪-২০২৫ সালের প্রস্থাবিত বাজেট  অনুমোদন করা হয়। পরে সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ পরিচালনাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধেও নেতৃবৃন্দ ও সদস্যরা  সাধারণ আলোচনায় অংশ নেন।

সভা শেষে  নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও  সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড  কাউন্সিলর রাশেদ আহমদ ২০২৪—২০২৬ সালের কার্য নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন।

কমিটিতে  মো: বশিরুল ইসলামকে পূনরায় সভাপতি, মো: শামছুল আলমকে  সাধারণ সম্পাদক ও সালাহ উদ্দিনকে পূনরায় অর্থ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ সভাপতি  মো: আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল আলম, নির্বাহী সদস্য শাহ আলম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, বজলুর রহমান বাবুল, সৈয়দ শাকিরুজ্জামান, মো: রাশেদুল হাসান, মো: এহসানুল আজিম।

সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সাবেক সহ সভাপতি শাহ আলম, বজলুর রহমান বাবুল,ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো: রাশেদুল হাসান, অজি  মো: কাওছার,সাধারণ সম্পাদক মো: শামছুল আলম, সালাহ উদ্দিন আহমদ, জাহাঙ্গীর হাসান, মো: মঞ্জুরুল  আলম, পিকে দেবনাথ, সুব্রত ধর চৌধুরী,  সাগরী খাতুন, সেলিম আহমদ,  মো: আবুল কালাম, রাসেদ আহমদ, তারেক হাসান, আবু হেনা মো: তারেক প্রমুখ।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর