সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে মা এবং তাঁর শিশুমেয়ের মৃত্যু ঘটেছে।
রোববার (৩০ জুন) বিকাল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকার এলাকার খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুজনের প্রাণহানরি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
তিনি বলেন- আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজকের সিলেট/বার্তা/কে.আর









