মধ্যনগরে কবরস্থান থেকে ১শ' বস্তা চিনি জব্দ
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ AM

মধ্যনগরে কবরস্থান থেকে ১শ' বস্তা চিনি জব্দ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ০৬:৪৩:৩৫ AM

মধ্যনগরে কবরস্থান থেকে ১শ' বস্তা চিনি জব্দ


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে রুপনগর কবরস্থান থেকে ১শত বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে থানা পুলিশ।

 রোববার (৩০জুন) বিকেল সাড়ে ৫টার সময় রুপনগর সংলগ্ন বেরবেরী হাওরে কবরস্থানে ডোল কলমি দিয়ে লুকানো ছিল এই চিনি। গোপন সংবাদদের ভিত্তিতে পুলিশের অভিযানে শতবস্তা ভারতীয় চিনি জব্দে সফল হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা ।

 বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃএমরান হোসেন। এ ব্যাপারে আনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর