হবিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড়বোন খুন হয়েছেন। নিহত মিরা মুন্ডা (২৬) রামপুর চা-বাগানের মৃত ভদ্র মুন্ডার মেয়ে। তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডার জেরে খুনের এ ঘটনা ঘটে।
সোমবার দিবাগত মধ্যরাতে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা-বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় পুলিশ ঘাতক রাজেন মুন্ডাকে গ্রেফতার করেছে।
পুলিশসহ স্থানীয় সংবাদসূত্র জানায়,সোমবার দিবাগত মধ্যরাতে মিরা মুন্ডার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় তার ভোট ভাই রাজেন মুন্ডার। বাকবিতন্ডার এক পর্যায়ে রাজেন উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে তার বোনকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মিরা মুন্ডার মৃত্যু ঘটে।
বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আজকের সিলেট/কে.আর
হবিগঞ্জ প্রতিনিধি 








