শাল্লায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৬ PM

শাল্লায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৩:৫১:১১ AM

শাল্লায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


সুনামগঞ্জের শাল্লায় ধানের নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আছানপুর গ্রামের পাশের নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলেরা। নিহত যুবকের নাম সুজন দাশ (২৭)। তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের শাশখাই গ্রামের সরজীবন দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শী শৈলেন দাশ জানান, সুজন ঘুম থেকে উঠে নৌকার পিছনে প্রসাব করতে গিয়ে পানিতে পড়ে যায়। আমিসহ আরো ১০-১২ জন লোক সাথে সাথে পানিতে নেমে ডুব দিয়ে খোঁজাখোঁজি করে পায় নি। তবে এই জায়গায় স্রোতের বেগ ছিল খুব বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পানিতে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা অনেক চেষ্টা করে নদী থেকে মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে এখানে পুলিশও আছেন।

পানিতে তলিয়ে যাওয়া সুজন দাশ শৈলনের আপন ভাই বলেন- ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি পর  সুজন দাশ (২৭) লাশ উদ্ধার হয়।

এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত থানা পুলিশের সাব-ইন্সপেক্টর জিশু দত্ত বলেন, আমরা লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আমাদের পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর