হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ হাওর থেকে উদ্ধার
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৪ PM

হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ হাওর থেকে উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ০৪:৩০:২৯ AM

হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ হাওর থেকে উদ্ধার


হ‌বিগ‌ঞ্জে বা‌নিয়াচং উপজেলার ধানিয়াল হাওর ধে‌কে নি‌খোঁজের ৩ দিন পর কাওছার মিয়া (২৫) নামে এক প্রতিবন্ধী যুব‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ।  কাওসার মিয়া ১ নং বানিয়াচং ইউনিয়নের দরগা মহল্লার আবুল মছীনের ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত কাওসার মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী। সে গত তিন দিন আগে নিখোঁজ হয়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার মৃত কাওছার মিয়ার মরদেহ ধানিয়াল হাওরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর